শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুড়ীতে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মমিন মুন্না (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

সোমবার বেলা ১২টার সময় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এস এম মোর্শেদ হাসান।

তিনি বলেন, গত ৭ জুন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তার বসত বাড়ী হতে যমুনা নদীর চরে ছাগল আনতে যায়। এসময় পাশ্ববর্তী জয়পুরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মমিন হোসেন মুন্না (২২) কিশোরীকে জোর পুর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে মমিন হোসেন মুন্না দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় নারীও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশের পাশাপাশি র‍্যাব-১২ অভিযুক্ত আসামীকে দ্রুত গ্রেফতারের অভিযান চালায়।

পরে ১৪ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় সুইডেন টাওয়ারের সামনে থেকে আসামি মুন্নাকে গ্রেফতার করে র‍্যাব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD