শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে এক তরুণী ধর্ষণ মামলায় রঞ্জু মিয়া (৩০) নামে এক যুবকের যবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত রঞ্জু মিয়া শাহজাদপুর উপজেলার জিগার বাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ার পারভেজ লিমন এতথ্য নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত রঞ্জু মিয়া পলাতক রয়েছেন।

মামলার বিররণীতে উলে­খ করা হয়েছে, দন্ডপ্রাপ্ত রঞ্জ মিয়া একই গ্রামের প্রতিবেশি রহম আলীর কন্যা রহিমা খাতুনকে (২০) প্রায়ই প্রেম নিবেদন করতো। ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ার সুযোগে রঞ্জু মিয়া চুপিসারে তার ঘরে ঢুকে পড়ে। প্রকৃতির কাজ শেষে রহিমা খাতুন ঘরে ঢুকলে রঞ্জু মিয়া জোর পূর্বক তাকে ধর্ষন করে।

এসময় তরুনীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে রঞ্জু মিয়াকে আটক করে। পরে আত্মীয় স্বজনরা এসে রঞ্জু মিয়াকে ছাড়িয়ে নিয়ে যায়। রঞ্জু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। এঘটনায় রহিমা খাতুন শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD