শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে দেশীয় বন্দুক,কার্তুজসহ আটক ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৮টি দেশীয় তৈরি অস্ত্র, ১টি এলজি ও রাউন্ড কার্তুজসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই ও পাবনা সদর থানাধীন ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর থানার খয়ের বাগান বাজার এলাকার আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯) ও ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকার মৃত ইমান আলীর ছলে মোঃ আব্দুল ওহাব (৩৫)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের হলরুমে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ, ডিবি ওসি মোঃ ওহেদুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অবৈধ অস্ত্র বিক্রি হচ্ছে এমন তথ্যে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও ১টি কার্তুজসহ আব্দুল ওহাব ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যে মতে পাবনা জেলা পুলিশের সহযোগিতায় পাবনার সদর থানাধীন ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকার আব্দুল ওহাবের বাড়ীতে অভিযান চালিয়ে ২টি চটের বস্তা থেকে ২৮টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD