শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সিরাজগঞ্জে ট্রাক থেকে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০১৯
চালক ও হেলপারের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড়ে দাড়িয়ে থাকা একটি খালি ট্রাকের ভিতর থেকে পুলিশ ২জনের লাশ উদ্ধার করেছে।

বুধবার বিকেলে ৪টার দিকে উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড় এলাজা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা এ ট্রাকের ড্রাইভার ও হেলপার বলে পুলিশ জানিয়েছেন। নিহতরা হলেন, ড্রাইভার সাহাবুদ্দিন (৫০) ও হেলপার ইলিয়াস (২০)। এদের বাড়ি নাটোর সদর এলাকায়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, কিশোয়ান এ্যাগ্রো লিমিটেডের এ ট্রাকটি (চট্টো মেট্রো-উ-১১-০৮২১) ভোর থেকে ওই স্থানে দাড়িয়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌছে শাহজাদপুর থানা পুলিশ ট্রাকের কাউকে না পেয়ে ট্রাকটি চেক করে। এ সময় ট্রাকের ভিতর ত্রীফল দিয়ে ঢাকা অবস্থায় ২টি লাশ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

ওসি আরও জানান, ট্রাকটি ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে দূর্র্বত্তদের কবলে পরে। দূর্বৃত্তরা রাতের কোন এক সময় এ ২ জনকে শ্বাসরোধে হত্যার পর ট্রাকসহ লাশ দুটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড়ের এ স্থানে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD