সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে জালভোট দেয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের সালেহা ইসহাক সরকারি প্রাথকি বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, পৌর এলাকার ধানবান্ধি মহল্লার ছানোয়ার হোসেন ছানার ছেলে সাকিব (১৬) ও তার সহযোগী একই এলাকার নাইম (১৮)।ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.আবু সামা জানান, চান্দু মিয়া নামের এক বয়স্ক ব্যক্তির ভোট দিতে সহযোগী নাঈমকে সাথে নিয়ে কেন্দ্রে এসেছিলেন সাকিব। এ সময় মূল ভোটার চান্দুর ছবির সাথে সাকিবের ছবির মিল না হওয়ায় তাকে ও সহযোগীকে আটক করা হয়েছে। পরে তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।