শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সিরাজগঞ্জে গুলিবিদ্ধ ছিনতাইকারী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
সিরাজগঞ্জে হ্যান্ডক্যাপ সহ পালানোর সময় গুলিবিদ্ধ আসামি আটক

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে সওজ অফিসের পেছন থেকে হ্যান্ডকাপসহ পলাতক ছিনতাইকারী ফয়সাল আহম্মেদ (২৭)-কে গুলিবিদ্ধ অবস্থায় অবশেষে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করে সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আটককৃত ফয়সাল পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। একাধিক ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ফয়সাল রাতে পুলিশের এক অভিযানের পর হ্যান্ডকাপসহ পালিয়ে যাবার সময় গুলিবিদ্ধ হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, ফয়সালসহ সংঘবদ্ধ একটি চক্র সন্ধ্যার পর পরই সওজ অফিসের পাশে গলিতে অবস্থান করে প্রায়ই ছিনতাই করে। বুধবার দুপুরে ফয়সালকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে রাতে তার সহযোগীরা আটকের অভিযান চালায় পুলিশ। রাত পৌনে ১১ টার দিকে পুলিশ ফয়সালকে থানায় আনার পথে পুলিশকে মারপীট করে হ্যান্ডকাপসহ সে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক ঘন্টা খোঁজাখুজির পর সওজ অফিসের পেছনে খালের পাশ থেকে বা-পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD