শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সিরাজগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ২ হাজার কেজি চাল জব্দ : আটক ১

এইচ এম আলমগীর কবির , সিরাজগঞ্জ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসূচীর প্রায় ২ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার জোতপাড়া বাজার ও এক ইউপি সদস্যের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়। এ সময় চাল ব্যবসায়ী আবু বক্করকে আটক করা হয়। তবে ইউপি সদস্য পালাতক রয়েছে।

আাটক আবু বক্কর খাষকাউলিয়া দক্ষিণপাড়া এলাকার নওশের আলী শেখের ছেলে।

চৌহালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেক জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে থানা সদরের জোতপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১ হাজার ৪৩০ কেজি সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়। এ সময় আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ী থেকে আরও ৫২০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত হাসিবুল্লাহ জানান, আটককৃত চাল ব্যবসায়ী বক্কারকে জেলহাজতে প্রেরণ করা হবে। আরেক আসামি ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতারে অভিযান চলছে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, চাল উদ্ধারের ঘটনাটি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেককে দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD