সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিন র্যাব-১২ সদস্যরা। শনিবার সন্ধা ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি প্রনব কুমার সরকার।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলা বেনীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজিজুল হক (৪২) ও খট্রা মাধবপাড়া গ্রামের নাজমুল হাসানের ছেলে জুয়েল রানা (১৮)। কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ সমীর আলী (৪০) ও ময়মনসিংহ জেলার বাদিহাটি গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ নাজিম উদ্দিন(৫৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সলঙ্গায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮৪ বোতল ফেন্সিডিল ট্রাকসহ দিনাজপুর জেলার জুয়েল ও আব্দুল আজিজ কে আটক করা হয়।
অপর দিকে শনিবার ভোরে উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২৪৭০ পিচ ইয়াবাসহ মোঃ সমীর আলী ও মোঃ নাজিম উদ্দিন কে আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে উল্লাপাড়া ও সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।