আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর এএসপি রওশন আলী।
আটকরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মসিন্দা বাহাদুর পাড়ার সোলাইমানের ছেলে নাজিমুদ্দিন চাঁদ (৪৫) ও মসিন্দা শিকারপুর গ্রামের জালাল সরকারের ছেলে শাহীন সরকার (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গভীর রাতে জেলার তাড়াশ থানার হামকুড়িয়া উত্তর শেখ পাড়া এলাকায় মেসার্স সমবায় মটর শ্রমিক ফিলিং ষ্টেশনের সামনে রাস্তার উপর এ অভিযান চালনা করে
ওই দুইজনকে আটক করা হয়। এ সময় ২শ পিছ ইয়াবা, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।