সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১০৩ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. লিটন শেখ (৩১) কে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি প্রনব কুমার সরকার।
আটককৃত মো. লিটন শিয়ালকোল বিলধলী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন বিলধলী গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ লিটন আটক করা হয়। এসময় ১০৩ পিচ ইয়াবা ও নগদ ১০০০ টাকাসহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।