শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে আহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
আহত আমিনুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমিনুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার সন্ধ্যার পরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলজিইডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমিনুল ওই গ্রামের মৃত ফজল শেখের ছেলে ও ১ নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি।

আহত আমিনুলের খালাতো ভাই কায়ছার আলী মাসুদ জানান, চক শিয়ালকোল আমির হোসেন গংয়ের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আমিরের ছেলেরা হুমকি-ধামকি দেয়। এ বিষয়ে গত ৮ মার্চ সদর থানায় একটি জিডি করা হয়।
এরপর আজ সন্ধ্যার আগে আমার জমিতে গেলে আমির হোসেনের ভারাটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আমার খালাতো ভাই আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ  বলেন, আহতের মাথা, হাত, মুখ, পিঠ ও চোয়ালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশংকাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD