শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা: আটক ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলায় বকুল হায়দার বকুল (৫২) নামে এক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের সহযোগীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার ৮টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রীজ এলাকার উত্তরপাশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- নিহত বকুল হায়দারের সহযোগী মোটরসাইকেল চালক ও পল্লী বিদ্যুতের পরিচালক রফিকুল ইসলাম এবং খুনের ঘটনার পর মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে রফিকুলকে মোবাইলে কথা বলতে দেখা আজিবর রহমান।

নিহত বকুল উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তার পেছন দিক থেকে গুলি চালানো হয়েছে। লাশের ডান পাশের কানে নিচে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD