শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সিরাজগঞ্জে আমপাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ : আটক ২

এইচ এম আলমগীর কবির , সিরাজগঞ্জ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

সিরাজগঞ্জ পৌর এলাকায় আমপাড়াকে কেন্দ্র করে ৪টি বাড়ীঘর ভাংচুর ও নগদ ৫ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের দুইজনকে আটক করেছে সদর থানার পুলিশ। সোমবার রাতে শহরের পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, নতুন ভাঙ্গাবাড়ী এলাকার মৃত মজদার হোসেনের ছেলে আলতাব হোসেন (৪৫) ও শরিফুলে স্ত্রী ফারজানা বেগম (৩৫)।

সরজমিনে গিয়ে জানা যায়, আলতাফ হোসেনের বাড়ীর আঙ্গিনায় দুটি আমগাছ থেকে জোড়পুর্বক ইমন ও সয়ন আম পেরে নিয়ে যায়। এসময় আলতাবের স্ত্রী বাধাঁ দিলে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এঘটনায় ইমন, শরিফুল, ইসমাইল, সুমন, মেরাজ, মিজানুর, গংরা দেশিও অস্ত্র নিয়ে আলতাফের বাড়ীসহ তিনটি বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও আলতাফের ঘরে রাখা জমি বিক্রির ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এতে ৪টি বাড়িতে প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় আলতাফ হোসেন সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর থানার থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সিরাজগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাদৎ হোসেন জানান, আমপাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মুরুব্বীরা মিমাংসার জন্য শালিস বসে। শালিসের এক পর্যায়ে আবারো সংঘর্ষ বাঁধে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD