শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্য গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:একটি মিনি ট্রাক ও লুট করা মালামালসহ সিরাজগঞ্জে আন্ত: জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলা সদরের ধলুয়া গ্রামের আবুল কালামের ছেলে তরিকুল ইসলাম ওরফে সুমন (২৭), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আল-আমিন (২৭), একই উপজেলার পশ্চিম গুদিঘাটা গ্রামের সোনা মিয়ার ছেলে মো: সোহেল (২৫) ও কলাতলা গ্রামের মৃত আলমের ছেলে ট্রাক চালক আল-আমিন (২৮), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বামুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে হাফিজুল ওরফে আকাশ (২৫), নোয়াখালির চাটখিল উপজেলার হরিকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: জাফর (২৫), নারায়নগঞ্জের বন্দর থানার কেউটলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (২৭) এবং কুমিল্লার বুড়িচং থানার কংশনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে ইমরান (৩০)।

এ ঘটনায় সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মামলার বাদী বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাগাতী এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও ট্রাক ও লুটের মালামালসহ ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকে nথাকা বিভিন্ন কসমেটিক সামগ্রী, মোবাইল সেট, ইজি বাইকের যন্ত্রাংশ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কড্ডা-সিরাজগঞ্জ সড়কসহ বিভিন্ন মহাসড়কে ডাকাতির কথা স্বীকার করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD