এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শক্রতার জেরধরে মুরগির খামারে দফায় দফায় হামলা চালিয়ে প্রায় শতাধিক মুরগির মৃত্যু হয়েছে। এসময় প্রতিপক্ষের হামলায় খামার মালিকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় এ হামলর ঘটনা ঘটে।

মৃত শতাধিক মুরগী
জানা যায়, উপজেলার কালিয়াবিল গ্রামের হায়দার আলী একটি মুরগির খামার খুলে ব্যবসা দীর্ঘ দিন করে আসছিল। রোববার রাতে একই গ্রামের হাবিবুর রহমানের সাথে পুর্বশক্রতার জেরধরে কথা কাটাকাটি হয়। পরে হাবিবুরের সাথে আবু বক্কার (৫৩) ,আব্দুল লতিফ (৪৫), ইব্রাহিম হোসেন (২৫), রোজেন আলী (৩০) ও রবিন আলী (১৮) সংঘবদ্ধ হয়ে রাতেই এসে খামারে হামলা চালিয়ে ভাংচুর চালায় এবং অর্ধশতাধিক মুরগি মেরে ফেলে। বিষয়টি রাতেই হায়দার আলী থানাকে অবহিত করে। এ খবরে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে আবারো সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এবং আরো ৫০টির অধিক মুরগি মেরে ফেলে। এ সময় বাধা দিলে খামার মালিক হায়দার আলী (৫০) ও তার পুত্র উজ্জল হোসেন (২২) কে মারপিট করে গুরুতর আহত করে।
ব্রম্মগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হাসনায়েন টিটু জানান, সন্ত্রাসীরা এলাকায় বেপরোয়া চাঁদাবাজ। তারা এলাকায় চিহিুত সন্ত্রাসী। তারা যেঘটনাটি ঘটিয়েছে অত্যান্ত ন্যাক্কারজনক। তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

মৃত শতাধিক মুরগী
ব্রম্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত পঞ্চানন্দ সরকার বলেন, ঘটনাটি শনেছি তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।