শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিনহা হত্যা মামলায় প্রধান তিন আসামি আবারো তিনদিনের রিমান্ডে

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালের স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।

আজ শুক্রবার (২৮শে আগস্ট) দুপুরে আসামিদের তৃতীয় দফা রিমাণ্ডের নির্দেশ দেয় আদালত। এরআগে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

এসময় আসামিদের আরো চারদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের বিরুদ্ধে যুক্তিতর্ক তুলে ধরে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

শুনানি শেষে বিচারক সবার তিনদিন করে দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় সাতদিন ও দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে নেয়া হয় সিনহা হত্যার অভিযুক্ত তিন আসামিকে।

আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বলেন, ‌আসামিদের সবার জামিনের জন্য উচ্চ আদালতে আবেদনের করা হবে।

উল্লেখ্য , গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD