শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিনহা হত্যাকান্ড : পুলিশের করা মামলার তিন সাক্ষী গ্রেপ্তার

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানান, এই হত্যাকান্ডে কার কি দায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় কক্সবাজারের বাহারছড়া এলাকার তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা সবাই সিনহা হত্যার পর পুলিশের করা মামলার সাক্ষী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এ খবর জানিয়েছে।

র‌্যাব জানিয়েছে, আদালতের কাছে তারা এই তিন জনকে ১০ দিনের রিমান্ড চেয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুল আমিন, মো. আয়াছ ও মো. নিজাম উদ্দিন।

মো. নুরুল আমিন টেকনাফের মারিশবুনিয়ায় কমিউনিটি পুলিশ সদস্য। গত ৩১ জুলাই মেজর (অব.) সিনহা হত্যাকান্ডের পর পুলিশ বাদি হয়ে টেকনাফ থানায় মামলা করে।

ওই মামলায় টেকনাফ থানার উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত বলেন, কমিউনিটি পুলিশের সদস্য নুরুল আমিন সে রাতে মুঠোফোনে ফাঁড়ির ইনচার্জকে জানান, কয়েকজন ডাকাত পাহাড়ে ছোট ছোট টর্চ লাইট জ্বেলে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। এরপর নিজামউদ্দিন মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেন ও গ্রামবাসীকে একত্রিত হতে বলেন। তাঁরা নেমে এসে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার যাওয়ার সময়, নুরুল আমিন ফোনে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীকে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তার তিনজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন।

মেজর (অব) সিনহার বোন শাহরিয়া শারমিন ফেরদৌসের দায়ের করা হত্যা মামলায় এই নিয়ে দশজন গ্রেপ্তার হলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD