শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাহেদকে ঋণ দিয়ে বিপাকে ৯ ব্যাংক

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

ব্যাংক কর্মকর্তারা বলছেন, হিসাব খুলে ও ক্রেডিট কার্ড নিয়ে ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করা শুরু করেছিলেন সাহেদ করিম। কোনো কোনো ব্যাংক থেকে টাকাও নিয়েছেন। কোথাও নিজ নামে, আবার কোথাও ভিন্ন নামে। প্রতারণার কারণে ধরা না পড়লে কোনো ব্যাংক বড় বিপদে পড়ে যেত।

সাহেদকে ঋণ দিয়ে বিপাকে ৯ ব্যাংক।টাকার অঙ্কে বড় না হলেও আদায়ে তাঁর পেছনে ঘুরছে বেসরকারি খাতের ৯টি ব্যাংক। তিনি মো. সাহেদ ওরফে সাহেদ করিম আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে। তবে এর বাইরে অন্য নামে তাঁর বড় অঙ্কের ঋণ থাকতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা।

প্রথমে ব্যাংকগুলোতে ছোট অঙ্কের আমানত হিসাব খুলতেন। এরপর ক্রেডিট কার্ড নিতেন। পরপরই করতেন ঋণের আবেদন। এখন ক্রেডিট কার্ড সব কটিই খেলাপি। আমানত হিসেবে রয়েছে অল্প কিছু টাকা। আর ঋণ যা নিয়েছেন, তার সবই খেলাপি। টাকা আদায়ে ব্যাংক মামলা করেছে, মামলা চলছে। টাকা আর ফেরত দিচ্ছেন না।

ব্যাংকগুলোর নথিপত্র অনুযায়ী, তাঁর প্রকৃত নাম সাহেদ করিম। বাবা সিরাজুল করিম ও মা মাফিয়া করিম। আবার কোনো ব্যাংকে মায়ের নাম সাফিয়া করিম হিসেবেও উল্লেখ করেছেন। তাঁর ঠিকানা ঢাকার আসাদ গেটের ১০৮/১ আসাদ অ্যাভিনিউ।

রিজেন্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রুপটির অধীনে ছিল রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা। এ ছাড়া সাহেদ করিমের রয়েছে ঢাকা সেন্ট্রাল কলেজ, রিজেন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নতুন কাগজ, রিজেন্ট কেসিএস ও হোটেল মিলিনা। এর মধ্যে ঢাকা সেন্ট্রাল কলেজ ও রিজেন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

আর করোনায় আক্রান্তদের সেবাদানকারী চিকিৎসকদের অবস্থান অথবা সঙ্গনিরোধের জন্য রাজধানীর ২০টি হোটেলের যে তালিকা করা হয়, তার হোটেল মিলিনা একটি। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য ঠিক করা হয় উত্তরার এই হোটেল। এতে স্বাস্থ্যকর্মীরা থাকতেন বলে জানা গেছে।

ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, রিজেন্ট হাসপাতাল ২০১৪ সালে প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নেয়। পাশাপাশি সাহেদ করিম ব্যাংকটি থেকে ক্রেডিট কার্ড গ্রহণ করেন। এখন ঋণের টাকাও খেলাপি, ক্রেডিট কার্ডের বিলও শোধ করছেন না। ফলে টাকা আদায়ে ব্যাংকটি দুটি মামলা করেছে। এর মধ্যে একটি সুদসহ ঋণের ৩ কোটি ৫২ লাখ টাকা আদায়ে ও অন্যটি ক্রেডিট কার্ডের ৪ লাখ ৭৭ হাজার টাকা আদায়ে।

ব্যাংকটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাহেদ করিম ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা চেয়েছিলেন। ব্যাংক ২ কোটি টাকা প্রদান করে বুঝতে পারে, টাকা ফেরত আসবে না। এরপর নানা চেষ্টা করে সে টাকাও আদায় করা যায়নি। এ কারণে মামলা করতে হয়েছে।

এদিকে, যন্ত্রাংশ কেনার নামে পদ্মা (সাবেক ফারমার্স) ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে ২০১৫ সালে ২ কোটি টাকা ঋণ নেয় রিজেন্ট হাসপাতাল। কিন্তু সেই টাকা আর শোধ করা হয়নি। ব্যাংকটি এখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নথি পাঠিয়েছে।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এ নিয়ে বলেন, ‘ওই ঋণে অনিয়ম হয়েছে। আমরা ব্যবস্থা নিতে দুদকে পাঠিয়েছি। টাকা আদায়ে মামলা করা হবে।’

ব্যাংক সূত্রে আরও জানা গেছে, পূবালী ব্যাংক থেকে ১৭ লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কেনেন সাহেদ করিম। আবার ৫ লাখ টাকা গ্যারান্টি প্রদান করেন। তবে কয়েকটি কিস্তি দেওয়ার পর আর ঋণ শোধ করেননি। এদিকে গ্যারান্টি দেওয়া ঋণও ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। ফলে তাঁর কাছে ব্যাংকটির পাওনা প্রায় ২০ লাখ টাকা। এখন টাকা আদায়ে ব্যাংকটি মামলা করবে।

পূবালী ব্যাংকের এমডি আব্দুল হালিম চৌধুরী এ বিষয়ে বলেন, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত গাড়ি ব্যাংকের নামে রয়েছে। টাকা আদায়ে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

এদিকে রিজেন্ট কেসিএস, রিজেন্ট হাসপাতাল, অলবার্ট গ্লোবাল লিমিটেড, রিজেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, মো. সাহেদ, মোহাম্মদ সাহেদ নামে ৮টি হিসাব রয়েছে প্রিমিয়ার ব্যাংকে। এসব হিসাবে জমা রয়েছে প্রায় ১৭ লাখ টাকা। এর বিপরীতে বড় অঙ্কের ঋণ প্রস্তাব দিয়েছিলেন ব্যাংকটিতে। তবে ব্যাংকটি তা অনুমোদন করেনি। আর সাহেদ করিম ব্যাংকটি থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন, যার খেলাপি ৮০ হাজার টাকা।

এর বাইরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ২ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকে ১ লাখ টাকা, ঢাকা ব্যাংকে ৪৪ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ হাজার টাকা ঋণ খেলাপি হয়ে গেছে। এর সবই ক্রেডিট কার্ডের। মার্কেন্টাইল ব্যাংকেও তাঁর ১ লাখ টাকা মেয়াদি ঋণ রয়েছে বলে জানা গেছে, যা খেলাপি হয়ে পড়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD