শিরোনাম :
‘প্রযুক্তি উদ্ভাবনেই অর্থনৈতিক সার্বভৌমত্ব’, ওসাকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রামাণ্যচিত্রের অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর গণতন্ত্রের সংগ্রামের দলিল হবে: প্রধানমন্ত্রী মানবপাচার মোকাবিলায় সমন্বিত তথ্য বিনিময়ে বাংলাদেশ-আইওএমের জোর বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেপ্তার বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ

সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার

জিবিসি নিউজ ডেস্ক, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রোববার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম বলেন, ফয়সালের বিরুদ্ধে মুন্সীগঞ্জে মামলা রয়েছে। ঢাকায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা দেখা হচ্ছে। তাকে মুন্সীগঞ্জের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে ফয়সাল আওয়ামী লীগের প্রার্থী মৃনাল কান্তি দাসের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জেতেন।

এর আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার দুই বারের মেয়র ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন ফয়সাল।

তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

আগেরদিন ৪ আগস্ট মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীর গুলিতে ৩ জন নিহত ও গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক ৩টি হত্যা মামলা ও হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা হয়। সব মামলায়ই ফয়সালকে হুকুমের আসামি করা হয়।

এছাড়া মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী নিহতের ঘটনায় ফয়সালসহ ৫০০ জনের নামে হত্যা মামলা হয়। মামলার বাদী নিহতের স্ত্রী রুমা বেগম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD