শিরোনাম :
হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী

সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার মারা গেছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন সোলায়মান হক। ঢাকার এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান বলেন, শনিবার (১৪ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ছেলুন জোয়ার্দ্দারকে জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

এর আগে, গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছেলুন জোয়ার্দ্দার সপরিবারে আত্মগোপনে চলে যান। সে সময় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে তিনি কোথায় ছিলেন, তা কেউ বলতে পারেননি।

প্রসঙ্গত, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হন। এ ছাড়া ২০১৪ সালের নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD