শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

সাতক্ষীরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

নিখোঁজের চারদিন পর ০৯-১০-২০২২ তারিখ (রোববার) দুপুর ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফট এর নিচ থেকে বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উক্ত লাশটি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মৃত. এজাহার মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল(৮৫) এর বলে জানা যায়।

নিহতের পুত্র আব্দুল্লাহ বলেন, গত ৪ অক্টোবর তার পিতা সাতক্ষীরা মেডিকেল থেকে ঔষধ নেওয়ার জন্য মেডিকেলে এসে আর বাড়ি ফেরেনি। এঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ২৭৫।

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, সকালে মেডিকেলের একজন স্টাফ আমাকে ফোন দেয় যে, লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হয়ত এখানে লাশ বা অন্য কিছু থাকতে পারে। সাথে সাথে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কুদরত ই খুদা বলেন, ৪টি লিফটের মধ্যে তিনটি নষ্ট। সকালে মেডিকেলের স্টাফ আরিফ জানান, নষ্ট একটি লিফট থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD