শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাতক্ষীরায় সকল রুটে বাস চলাচল বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

হাসান শাহরিয়া রিপন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে সোমবার সকাল থেকে সাতক্ষীরা জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস ও পরিবহন শ্রমিকরা। এই ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিবহন শ্রমিক নেতারা দাবি করেন, আইন সংশোধনের পর এটি বাস্তবায়ন করা হোক।কারণ তারা বলেন আমরা স্বল্প আয়ের শ্রমিকরা এত টাকা জরিমানা দিব কিভাবে। তারপর আমরা তো ইচ্ছে করে কাউকে মারতে চাইনা। কিন্তু কোন দুর্ঘটনা ঘটলে আমাদেরকে ঘাতক ,খুনি বলা হবে এটা কোনভাবে হতে পারে না। তারা আরো বলেন এই আইন সংশোধন না করা পর্যন্ত আমাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে হঠাৎ করেই সাতক্ষীরার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। তারা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে নছিমন, করিমন ও ইজিবাইকযোগে গন্তব্যস্থলে পৌছানোর চেষ্টা করছেন।
বাসচালকসহ মটর শ্রমিক নেতারা জানান, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে নতুন আইনে চালকদের মৃত্যুদ্বণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই।

তারা আরো জানান, একজন চালকের পক্ষে ৫ লাখ টাকা জরিমানা দেয়া আদৌ সম্ভব নয়। কারণ একজন চালকের বেতন সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার টাকা। এ কারণেই নতুন পরিবহন আইন সংশোধনের পর এটি বাস্তবায়নের জন্য তারা জোর দাবী জানান। আর তা না হলে তারা বাস চালাবেন না বলে জানান।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে। তারা চান আগে এটি সংশোধন করা হোক। এরপর এটি বাস্তবায়ন করা হোক।

তিনি আরো জানান, শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিলে এতে মালিক পক্ষের কিছুই করার থাকেনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD