শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

সাতক্ষীরায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুলাই, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরায় ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত আ’লীগ নেতা আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুচপুকুর গ্রামের মৃত. নেছার আলীর পুত্র নজরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কদমতলা থেকে বাজার করে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্টোন ব্রিকস সংলগ্ন পৌছানো মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় সাথে সাথে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও কয়েকবার তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। এছাড়া তার বড় ভাই সিরাজুল ইসলাম ও ভাইপো কবির হোসেনকেও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD