সোমবার সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর ও শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়িসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে একটি একনলা বন্ধুক, ২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক অস্ত্র ব্যাবসায়ি শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শরীফুল ইসলাম মিঠু। দুই মাদক ব্যবসায়ি হলেন ইটাগাছা গ্রামের নাছিম গাজী ও মধুমল্লাডাঙ্গি গ্রামের আলমগীর হোসেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অস্ত্র কেনাবেচার সময় একনলা বন্ধুকসহ শরিফুল ইসলামকে আটক করা হয়।
তিনি আরও বলেন ডিবির অপর একটি টিম শহরে ইটাগাছা ও মধুমল্লাডাঙ্গি মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সদর হাসপাতাল মোড় থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আলমগীরকে ও ইটাগাছা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নাছিমকে আটক করা হয়।