শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ০৩ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ কলারোয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কোটি ১২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ০৩ বোতল এলএসডি (LSD- Lysergic Acid Diethylamide) মাদক জব্দ করতে সক্ষম হয়েছে।

অদ্য ১৭ আগস্ট ২০২৪ তারিখ সকাল ০৭২৫ ঘটিকায় বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে আসবে। এ প্রেক্ষিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিকনির্দেশনায় চান্দুরিয়া বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত সীমান্তের কাদপুর এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে সীমান্তের দিকে থেকে কতিপয় ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে আভিযানিক দল বর্ণিত স্থান হতে ০৩ তিন বোতল ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করে।

এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD