শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সাঘাটায় স্কুল ছাত্রী অপহরণ করে ৭ দিন যাবৎ ধর্ষণ:ধর্ষক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
আটক ধর্ষক প্রিন্স মিয়া।

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে প্রিন্স মিয়া (২২) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। সেইসাথে ভুক্তভোগী স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে , গত ৩ নভেম্বর/১৯ রবিবার ভুক্তভোগী স্কুলছাত্রী বিদ্যালয় থেকে ফেরার পথে অটো চালক প্রিন্স তাকে অটোতে করে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে অটোতে তুলে সুকৌশলে অপহরন করে। পরে নিখোঁজ স্কুল ছাত্রীকে পরিবার খুঁজে না পাওয়ায় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ ১১ নভেম্বর সোমবার সকালে ভরতখালি ইউনিয়নের উল্যা বাজার এলাকার ওয়াহেদুল ইসলামের বাড়ী থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রিন্স সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। সে পেশায় একজন অটো বাইক চালক বলে জানা গেছে।

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেলাল হোসেন জাগরণকে বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরন ও ধর্ষনের অভিযোগে অভিযুক্ত প্রিন্সের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD