শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাঘাটায় অটোরিকশা ছিনতাই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় চালককে মিষ্টি কিনতে পাঠিয়ে দিনদুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছেন অজ্ঞাত এক নারী। আজ শনিবার দুপুরে উপজেলার থানা রোডের বোনারপাড়া তিন মাথা ( মস্টারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাব্বির হোসেন (১৮) অটোরিকশা নিয়ে সাঘাটা উপজেলা চত্বর থেকে থানা রোডের বোনারপাড়া তিন মাথা (মাস্টারপাড়া) এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তাকে থামাতে বলে। এ সময় তার সঙ্গে থাকা এক নারীকে অসুস্থ বলে সাব্বিরের অটোরিকশায় বসায়। এরপর ওই নারী বলেন, মিষ্টি কিনতে হবে, মিষ্টি খেলেই কিছুটা সুস্থতা আসবে। এ সময় মোটরসাইকেল চালক সাব্বিরকে বলেন, “ভাই অটো একটু রাস্তার সাইডে রাখেন, সামনের দোকান থেকে আমি মিষ্টি কিনে দিচ্ছি”এই বলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে মোটরসাইকেলে উঠিয়ে মিষ্টির দোকানে নামিয়ে দেন। এরপর মোটরসাইকেল ঘুরানোর কথা বলে পালিয়ে যান। পরে সাব্বির মিষ্টি নিয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার অটোরিকশা নেই। কয়েক মাস আগে ১ লাখ ৫৭ হাজার টাকা দিয়ে অটোরিকশা কিনেছিলেন সাব্বির। এটিই ছিল তার পরিবারের আয়ের একমাত্র সম্বল। এ বিষয়ে জানতে সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অটোরিকশাটি উদ্ধার ও ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD