নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ থেকে প্রকাশিত ‘দৈনিক প্রথম সংবাদ’ এর সম্পাদক আজাদ হোসেন মুরাদের বিরুদ্ধে, কুচক্রী মহলের যোগসাজশে একেরপর এক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন নওগাঁর উদ্যেগে আজ শুক্রবার দুপূরে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচী পালন করা হয়।
ইউনিয়নের আহবায়ক অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কলামিষ্ট ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম রফিক, দৈনিক প্রথম সংবাদ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সদস্য সচীব তন্ময় ভৌমিক, যুগ্ম সদস্য সচীব আশরাফুল নয়ন, রিফায়েত হোসেন সবুজ, খোরশেদ আলম, রামিম দেওয়ান, সাইফুল ওয়াদুদ। এ সময় ইউনিয়নের অন্যান্যে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ দিন থেকে নওগাঁ থেকে দৈনিক প্রথম সংবাদ প্রকাশ করে আসছিলেন সম্পাদক আজাদ হোসেন মুরাদ। এই সংবাদ প্রকাশের সময় নওগাঁর রাজনীতিবিদদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। এই রাজনীতিবিদদের যোগসাজশে কতিপয় ব্যক্তি ও নামধারী সাংবাদিক তার বিরুদ্ধে একের পর এক ৫টি মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ছাড়াও স্হানীয় এক নামধারী সাংবাদিকের ইন্ধনে ছাত্রলীগের নেতার নেতৃত্বে ২০১৬ সালে জেলা প্রেস ক্লাবে মুরাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। ওই সময় ক্লাবে কিছু সাংবাদিকরা মুরাদকে রক্ষা করেন।
গত ২০১৭ সালের দৈনিক প্রথম সংবাদ পত্রিকায় একটি সংবাদ প্রকাশের জের ধরে এই ধারাবাহিকতায় গত ২৮ নভেম্বর বাংলাভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই ধরনের নিউজ ২০১৩ সালেও প্রকাশ করেন তিনি। কিন্ত সে সময় কোন মামলা দায়ের করা হয়নি।
বক্তরা আরো বলেন, দ্রত কুচক্রী মহলের যোগসাজশে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্যে পুলিশসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে আবেদন জানান।
আজাদ হোসেন মুরাদ জানান, গত ২০১৭ সালে দৈনিক প্রথম সংবাদ পত্রিকায় নওগাঁয় সাগর-রুনীর হত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছিল এবং কারা আশ্রয় দিয়েছিল মর্মে একটি সংবাদ প্রকাশের জের ধরে ওই দিনই জেলা প্রেসক্লাবে কথিত অগ্নি সংযোগ, ভাংচুর ও মারপিটের মতো নাটকীয় ঘটানো ঘটিয়েছেন ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। ওই ঘটনায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের থানায় করলে থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন সঠিক তদন্ত না করে তার বিরুদ্ধে মিথ্যা চার্জশীট আদালতে প্রদান করেন। ওই ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে দ্রত অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়।