শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সাংবাদিক পরিবারের উপর হামলা,পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ!!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯
সাংবাদিক আশরাফুল ইসলামের মা আছমা বেগম (৫৫),ভাই শরিফুল ইসলাম (২০), ও ছোট বোন মিম (১৪) গুরুতর আহত হয়

গাইবান্ধা জেলা প্রতিনিধি:পলাশবাড়ীতে সাংবাদিক পরিবারের উপর দফায় দফায় হামলা আহত-৩ পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ!!
আনন্দ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলামের পরিবারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এ ঘটনায় তার মা বোন ও ছোট ভাইসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ জুন সোমবার সন্ধায় সদরের গাইবান্ধা রোডের তিনমাথা নামক স্থানে।

ঘটনার বিবরনে জানা যায় ,প্রায় ২ বছর পুর্বে পলাশবাড়ী উপজেলার সদরের তিনমাথা মোড়ে মৃত রমজান মেম্বরের একটি গুদাম ঘর মেরামত করে মাসিক ১৫০০ টাকা ভাড়া নেয় সাংবাদিক আশরাফুলের পরিবার।সময়ের ব্যাবধানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।গত সপ্তাহে কাউকে কিছু না বলে ঘর মালিক দোকানের তালা ভেঙ্গে ঘড় থেকে আসবাব পত্র ছুরে ফেলে দেয়। এবিষয়ে জানতে গেলে রমজান মিয়ার স্ত্রী ছেলেরা সাংবাদিক আশরাফুলের মায়ের উপর হামলা চালায়।

বিষয়টি মিমাংসার জন্য আশরাফুল পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে । অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এস আই কৃষ্ণ কে নিয়োগ করা হয়।

এদিকে সাংবাদিক আশরাফুল বিষয়টি নিস্পত্তির জন্য এস আই কৃষ্ণের হস্তক্ষেপ কামনা করলে তিনি বিষয়টি গুরুত্বসহকারে না নিলে গত শনিবার উভয় পক্ষের মধ্য আবারো সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিক আশরাফুল বিষয়টি নিস্পত্তির জন্য আবারো এস আই কৃষ্ণের হস্তক্ষেপ কামনা করলে তিনি এরিয়ে যান।

অবশেষে সোমবার স্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে আপোষ মিমাংসার জন্য বসলে পুর্ব পরিকল্পিত ভাবে সাংবাদিক আশরাফুলের পরিবারের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাংবাদিক আশরাফুল ইসলামের মা আছমা বেগম (৫৫),ভাই শরিফুল ইসলাম (২০), ও ছোট বোন মিম (১৪) গুরুতর আহত হয়। বর্তমানে তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদিক আশরাফুলের পরিবার জানায় মামলায় তদন্ত কর্মকর্তা দীর্ঘ দিন পলাশবাড়ী থানায় দায়িত্ব পালন করায় স্থানীয় ব্যাক্তিদের সাথে সখ্যতা গড়ে উঠেছে ফলে অভিযোগ টি আমলে না নিয়ে প্রতিপক্ষ উস্কিয়ে দেওয়ার ফলে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। তারা বিষয়টি তদন্ত সাপেক্ষে নিস্পতির জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD