শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাংবাদিক ওপর সন্ত্রাসী হামলা:আট জন কারাগারে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০১৯
মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার নয়জন আসামির মধ্যে প্রধান আসামি জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার নয়জন আসামির মধ্যে প্রধান আসামি জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশের পর কোর্ট পুলিশ তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে। মামলাটির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজন আসামি ১২ জুন দুপুরে জামালপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতের জামালপুর সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে শুনানি শেষে তাদের প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংবাদিক মোস্তফা মনজু’র দায়ের করা মামলাটির প্রধান আসামি পৌর কাউন্সিলর ও স্ট্যাম্পভেন্ডার হাসানুজ্জামান খান রুনুসহ নয়জন আসামি গত ৩০ মে আদালত থেকে জামিন নিয়ে মামলার বাদীসহ জেলায় কর্মরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। ১ জুন ও ২ জুন মামলার বাদীসহ জেলায় কর্মরত ৪৮ জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে পৃথকভাবে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ৯ জুন মামলাটির বাদী তার আইনজীবী মো. শামছুল হকের মাধ্যমে জামালপুর সদর আমলি আদালতে মামলাটির সকল আসামিদের জামিন বাতিলের আবেদন জানান। বাদীর আবেদন মঞ্জুর করে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গত চারদিনেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। ১২ জুন মামলাটির ৫ নম্বর আসামি রাকিব খান ব্যতীত বাকি আটজন আসামি জামালপুর সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবী আমান উল্লাহ আকাশের মাধ্যমে আসামিদের জামিনের আবেদন জানান। এ সময় বাদী পক্ষের আইনজীবী মো. ফজলুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী আসামিদের জামিনের আপত্তি জানান।
জামিনের আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর ওই আবেদন নামঞ্জুর করে পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজন আসামিকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে হাজির হওয়া অন্য সাতজন আসামিরা হলেন- জামালপুর শহরের পাথালিয়া এলাকার মো. উকিল মিয়া এবং দেওয়ানপাড়া এলাকার তুহিন খান, স্বজন খান, সিদ্দিক মন্ডল, আলমগীর বাচ্চু, দলিল লেখক হাবিবুর রহমান ও তুষার খান। মামলাটির আসামি রাকিব খান পলাতক রয়েছেন।
জামালপুর কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাদের মিয়া বলেন, আদালতের আদেশের পর বেলা পৌনে ৩টার দিকে মামলাটির প্রধান আসামি পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজন আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাবরেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা হয়। ওইদিন রাতে মোস্তফা মনজু বাদী হয়ে পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ নয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকসহ জামালপুরের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবসহ সারা জেলায় কর্মরত সাংবাদিকরা ধারাবাহিক আন্দোলন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD