শিরোনাম :
মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি আলবার্ট আইনস্টাইন: কৌতূহল ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক

সরাসরি খবর প্রচারের সময় সাংবাদিককে গুলি করে হত্যা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ডেস্ক রিপোর্ট

সরাসরি খবর প্রচারের সময় মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের খবর প্রচার করছিলেন ওই সাংবাদিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, অ্যাঞ্জেল গাহোনা নামে ওই সাংবাদিক ফেসবুক লাইভের সহায়তায় নিকারাগুয়ার ব্লুফিল্ড শহরের একটি সৈকতের কাছ থেকে ক্ষয়ক্ষতির খবর প্রচার করছিলেন। শুক্রবারের ওই ভিডিওতে দেখা যায়, প্রতিবেদক মাটিতে পড়ে যাচ্ছেন আর তার শরীর থেকে রক্তপাত হচ্ছে।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওরতেগা গত বুধবার শ্রমিকদের পেনশন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেন। নতুন প্রস্তাবে শ্রমিকদের পেনশনের জন্য বাড়তি অর্থ কাটার পাশাপাশি জমাকৃত অর্থের ওপর মোটের সুদ ৫ শতাংশ কমানো হয়েছে। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট আলোচনার আহ্বান জানালেও বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি পুলিশকে আগে সহিংসতা বন্ধ করতে হবে।

ব্লুফিল্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, গোলাগুলি শুরুর আগে গাহোনা একটি এটিএম বুথের ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ তাকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। ওই সময় আশেপাশের লোকজন তার নাম ধরে ডাকছিলেন আর সাহার্য করার চেষ্টা করছিলেন। তবে কারা আর কী কারণে তাকে গুলি করেছে তা পরিষ্কার নয়।

বিক্ষোভ চলাকালে সরকারি ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের পর বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে। মাঙ্গুয়ার পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাস অবরোধ করে রেখেছে। এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আর একটি মানবাধিকার সংগঠন বলেছে, সহিংসতায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন।

২০০৭ সালে দায়িত্ব গ্রহণের পর এই বিক্ষোভই প্রেসিডেন্ট ওরতেগার প্রশাসনের জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি বলেছেন, নতুন ব্যবস্থা ১ জুলাইয়ের আগে কার্যকর হবে না। এর ফলে সরকার সমঝোতার জন্য সময় পাবে। তবে শনিবার সারাদেশে সেনা মোতায়েনের পর বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে সরকার।

বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশ ও সরকার সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেছেন। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সরকার বিরোধী মতামতের ওপর ভয়ংকর দমননীতি চালিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD