শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

সরকারের উন্নয়ন তুলে ধরার আহবান!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ মার্চ, ২০১৮

রবিবার সকাল ১১ টায় আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুরে কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ এর আওতাধীন ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কুমিল্লা আদর্শ সদর ৩৩/১১ কেভি উপ-কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

এ সময়ে তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতিসংঘ ইতিমধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ঘোষনা দিয়েছে। আমরা এখন আর ভিক্ষুকের জাতি নই, বিশ্বে আমরা এখন মর্যাদাশীল জাতি।
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সমৃদ্ধ হচ্ছে।

প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ উপ-কেন্দ্র থেকে আদর্শ সদর উপজেলার কালিরবাজার,দূর্গাপুর (উত্তর), দূর্গাপুর (দক্ষিন) ও আমড়াতলী ইউনিয়নের শতাধিক গ্রামে বিদুৎ সরবরাহ করা হবে। এতে করে এসব এলাকায় এখন থেকে নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ চালু থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পল্লী বিদুৎ সমিতির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো.জাহাঙ্গীর আলম।

এসময় আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুজ্জামান,পল্লী বিদুৎ সমিতির তত্বাবধায়ক প্রকৌশলী মো.আতাউর রহমান চৌধুরী,নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান, ডিজিএম (কারিগরি) যতিন মল্লিক সহ এসময় পল্লী বিদুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম.এস.এইচ.জয়

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD