হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গত শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢালাপাড়ার এক বাসা থেকে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে।
শ্রীপুর থানার এসআই শেখ সাদিক এ তথ্য নিশ্চিত করেন। দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলো, আছিয়া, আশরাফুল, আল আমিন, ইমাম উদ্দীন, অনামিকা ও চায়না। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে ।
উল্লেখ্য, গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার সামসুন্নাহারের নির্দেশে জেলার বিভিন্ন আবাসিক হোটেলে ও বাড়িতে দেহ ব্যবসার বিরুদ্ধে এ অভিযান চলছে ।