শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

শ্রীপুরে ছেলের হাতে বাবা খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরের লতীফপুরে আব্দুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার(৫৫) নামে এক স্কুল শিক্ষক ছেলের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এঘটনা ঘটে।এ ঘটনায় নিহত স্কুল মাষ্টারের ছেলে এমদাদ হাসমী রাতুল (২৫) কে রাতেই আটক করেছে পুলিশ ।রাতুল ঢাকার কোন এক ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্সে লেখাপড়া করছে।

নিহত স্কুল মাষ্টার কাপাসিয়ার তরগাও কোহিনূর গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই হাবিব জানান, গতকাল রাত একটার দিকে টাকা চাওয়ার জের ধরে ছেলে রাতুল নিহত স্কুল মাস্টারকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে থানায় ফোন দেয়। পরে পুলিশ গিয়ে আহত থাকা অবস্থায় নিহত মাস্টারকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় নিহত স্কুল মাস্টারের ছেলেকে (রাতুল) আটক করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলেকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD