শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

শৈলকুপায় মুদি দোকানীকে পিটিয়ে হত্যা

রামিম হাসান , ঝিনাইদহ
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২০

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা-গোবিন্দপুর গ্রামে। নিহত জোয়াদ আলী ঐ গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। এ নিয়ে গত ৫ দিনের ব্যবধানে শৈলকুপায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ ২জন কে পিটিয়ে হত্যা করা হলো ।

জানা যায়, সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য খেলাফত মোল্যার সাথে মুদি দোকানদার জোয়াদ আলীর সামাজিক বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে আজ রবিবার সকালে বেধড়ক মারপিট করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। উভয় গ্রুপই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে জানা গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, জোয়াদ আলীর উপর হামলার ইস্যূ খুজছিলো খেলাফত মেম্বার। এ বিষয়ে শনিবার রাতে মিটিং করে তারা। পরিকল্পনা অনুযায়ী রবিবার ভোর রাতে মুদি দোকানের সামনে মলমুত্র ফেলে রাখে। জোয়াদ আলী দোকানের সামনে এসব দেখে উত্তেজিত হয়ে চেচামেচি শুরু করে। এসময় প্রতিপক্ষ খেলাফত মেম্বারের নেতৃত্বে ১০-১৫ জন তার উপর হামলা চালায়।

পুলিশ জানায়, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, এ নিয়ে গত এক সপ্তাহের কম অর্থাৎ ৫দিনের ব্যবধানে শৈলকুপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটলো। এতে জনমনে আতঙ্ক আর উদ্বেগ দেখা গেছে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD