শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয় মেয়াদে মহাজোটের ঐতিহাসিক জয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: ঐতিহাসিক জয়। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। আওয়ামী লীগ বলছে এ বিজয় ঐতিহাসিক।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এখন মিছিল করার সময় নয়, দেশ গড়ার সময়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ফলে প্রমাণ হয়েছে দেশের মানুষ শেখ হাসিনায় খুশী।

আওয়ামী লীগ বলছে নির্বাচনে ভোটের মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ জোটকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ভোটের মাঠে কোণঠাসা থাকা বিরোধী জোট শেষ পর্যন্ত নির্বাচনে থেকেও ফল প্রত্যাখ্যান করেছে। দাবি করা হয়েছে নতুন নির্বাচনের। নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে জোটের পক্ষ থেকে বলা হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। একইসঙ্গে ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল তাও প্রমাণ হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বাম জোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ অন্য দলগুলোও ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করেছে। শুরু থেকেই নতুন ধরনের পরিবেশ ছিল নির্বাচনে।

নির্বাচন চলাকালে শতাধিক প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন অনিয়মের অভিযোগ তুলে। নিজ বাড়িতে অবরুদ্ধ থাকা বা কর্মী সমর্থকদের ভোটকেন্দ্রে বাধা দেয়ার কারণে নিজের ভোটাধিকারই প্রয়োগ করেননি অনেক প্রার্থী। ঢাকায় ভোট দেননি বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। কিশোরগঞ্জে নিজের ভোট দেননি বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। এদিকে সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। পরে সেখানে ভোট দেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। সেখানে ভোট দেয়ার পরই শেখ হাসিনা আওয়ামী লীগের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করি যেসব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আরো উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলতে সক্ষম হবো।

এদিকে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা স্কুলে সকালে ভোট দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ভোট দেয়ার পর তিনি আশা প্রকাশ করে বলেছিলেন, ভোট সুষ্ঠু হলে তার জোট বিজয়ী হবে। রাতে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন নির্বাচন ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি করেন। নিজের বেইলি রোডের বাসায় করা সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে আজ স্টিয়ারিং কমিটির বৈঠক করে পরবর্তী করণীয় চূড়ান্ত করা হবে। পরিস্থিতি নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব স্থানে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এদিকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী হাতেগোনা কয়েকটি আসন ছাড়া প্রায় সব আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের বিজয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। রাতে নির্বাচন কমিশন প্রথম আনুষ্ঠানিক ফল ঘোষণা করে গোপালগঞ্জ-৩ আসনের মাধ্যমে। এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২২৯৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD