শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

শিশু ধর্ষন ও হত্যা মামলায় সিরাজগঞ্জে যুবকের মৃত্যুদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ:সিরাজগঞ্জে শিশু ধর্ষন ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। একই সাথে অপহরনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।

এই আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু এ কথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।
মামলার বিবরনীতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় শিবনাথপুর গ্রামের নুর ইসলাম পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতু (৮) কে টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশ্ববর্তী পটল ক্ষেতে নিয়ে শিশু ঋতুকে ধর্ষনের পর গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন সকালে ঋতুর রক্তাক্ত লাশ উদ্বার করে পুলিশ। এঘটনায় ঋতুর মা কোহিনুর বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অপহরন, ধর্ষন ও হত্যার অভিযোগ এনে নুর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD