শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শিক্ষক সাহেদ আলী হত্যা মামলায় ৯ আসামির যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবু তাহের মঙ্গলবার (১৫ জানুয়ারী) শিক্ষক সাহেদ আলীর হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন আমিনুল হক, রতন মিয়া, রিপন মিয়া, নূর উদ্দিন, দুলাল মিয়া, মোস্তফা, রাশিদ, আবু সাহিদ ও নূর উদ্দিন।রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সব আসামি আদালতে ছিলেন।এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সহিদ মিয়া নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আসামিরা সবাই হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর কাটিহারি গ্রামের বাসিন্দা। ২০০৪ সালের ৪ এপ্রিল বীর হাজিপুর গ্রামের সাহেদ আলী (৭০) হত্যা মামলায় আদালত এ রায় দেয়।

আদালতের এপিপি মোস্তাক হোসেন মামলার নথির বরাতে বলেন, জিনারি ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল হক নিরীহ মানুষকে হয়রানিসহ বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় পিপলাকান্দি গার্লস হাইস্কুলের শিক্ষক সাহেদ আলী এর প্রতিবাদ করেন। এ কারণে আমিনুল তার প্রতি ক্রুদ্ধ হন এবং লোকজন নিয়ে হামলা চালান।

“তাকে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল তার মৃত্যু হয়।”

পরে তার ছেলে ফরিদ মিয়া ১০ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা করেন। সাহেদ আলীর মৃত্যুর পর আদালতের নির্দেশে এটি হত্যা মামলায় পরিণত হয়।
এপিপি মোস্তাক বলেন, ১৪ বছর পর বিচার প্রক্রিয়া শেষে আদালত নয়জনকে দৌষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অশোক সরকার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD