শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শাহাজান খানের মেয়ের অভিযোগ, খতিয়ে দেখা হচ্ছে : স্বাস্থ্যের ডিজি

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০

আজ শাজাহান খান বলেন, অধিদপ্তর ভুল রিপোর্ট দেওয়ায় তার মেয়ে লন্ডনে যেতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি অধিদপ্তরে কথা বলেছেন বলে জানিয়েছেন।

নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় ‘ভুল’ রিপোর্ট দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন ঐশী খান। আজ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তিনি এই অভিযোগ করেন।
ঐশী খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে।তাঁর দাবি, অধিদপ্তর ভুল রিপোর্ট দেওয়ায় তাঁর (ঐশী খান) ও তাঁর বাবার সম্মানহানি হয়েছে। যা অমার্জনীয় অপরাধ। ঐশী অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় মানুষকে অযথা হয়রানি হতে না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

ঐশী খানের করোনা পরীক্ষার রিপোর্ট প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ‘পিসিআর টেস্টে ফলস নেগেটিভ আসতে পারে। সাবেক মন্ত্রী শাজাহান খান আজ সকালে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি আমরা তড়িৎ গতিতে খতিয়ে দেখছি। আমরা ব্যবস্থা নেব। এখানে লুকানোর কিছু নেই। যদি আমাদের ভুল হয় সেটা আমরা বলব। আর মেশিনে ভুল হলে সেটাও জানাব। কারও ব্যক্তিগত ইচ্ছায় যদি হয়ে থাকে সেটারও সুষ্ঠু সমাধান হবে। তিনজন এ বিষয়টি খতিয়ে দেখছেন।’

ঐশী মহাপরিচালক বরাবর লেখা চিঠিতে বলেছেন, গত ২৪ জুলাই তিনি নির্ধারিত স্থানে গিয়ে নমুনা দেন। ২৫ জুলাই বিকেলে অনলাইনে তাঁর রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়। এরপর আইসোলেশন সেন্টার থেকে সনদের কপি সংগ্রহ করা হয়। সেখানেও নেগেটিভ লেখা আছে। কিন্তু গতকাল বিমানবন্দরে গিয়ে জানতে পারি আমার করোনা রিপোর্ট পজিটিভ।

ঐশী খান লিখেছেন, একবার নেগেটিভ আসায় আমি সবার সঙ্গে স্বাভাবিক ভাবেই মিশেছি। আমার বাবার সঙ্গে একই গাড়িতে করে বিমানবন্দরে গিয়েছে। কিন্তু পরে পজিটিভ আসায় বাবার স্বাস্থ্য ও পরিবারের সকলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আছি। তা ছাড়া দুই ধরনের রিপোর্ট আসায় আমার বাবা সম্পর্কে গণমাধ্যমে নেতিবাচক ও বিভ্রান্তিকর খবর এসেছে। যা আমার পিতার সম্মানহানি করেছে। এটা অমার্জনীয় অপরাধ।

উল্লেখ্য, ঐশী খান গতকাল রোববার করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে চড়ার আগে বিমানবন্দর কর্তৃপক্ষ সনদটি পরীক্ষা করে জানায় ওয়েবসাইটে ঐশী খানের করোনা পরীক্ষার সনদে পজিটিভ লেখা আছে। ফলে ঐশী খান আর ফ্লাইটে চড়তে পারেননি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD