আরিফুজ্জামান আরিফ,শার্শা প্রতিনিধি:শার্শায় রফিকুল ইসলাম নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
সে দক্ষিণ বুরুজবাগান গ্রামের গোলাম নবীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল এলাকায় ফিরে অবস্থান করছে।এ সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের এএসআই রঞ্জু আহমেদ এর নেতৃত্বে এএসআই রিপন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে দক্ষিণ বুরুজবাগান গ্রামে রফিকুলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শার্শা থানার ওসি এম মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।