শার্শায় মাদক কেনা বেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী জুলফিকার আলী জুলুর ৪ বছরের শিশু পুত্র শাহরিয়ার গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়েছে।
পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী মুন্না (২৫) কে আটক করেছে।
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার দুপুরে শার্শা উপজেলার নাভারন যাদবপুর (ডকের বাগান) গ্রামে মৃত আখের আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম মোড়ল, জুলফিকার আলী জুলু এর সাথে একই এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে মাদকসেবী মুন্না এর মধ্যে মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।