শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

শার্শায় ভুমিখেকো মিলন বাহিনীর বোমা হামলার শিকার জমির মালিকগন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শার বহুল আলোচিত ও সমালোচিত নীলকুঠি পার্কের মালিক ভুমিখেকো মিলন মেম্বরের অবৈধ দখলে রাখা সম্পত্তি মুল মালিকেরা বুঝে নিতে গিয়ে বোমা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ঝিকরগাছার মির্জাপুর গ্রামবাসী।মঙ্গলবার সকাল দশটায় বোমা হামলার ঘটনাটি ঘটে।

সরেজমিনে গেলে মির্জাপুর গ্রামবাসীরা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ১০ বছর ধরে জোর জবরদস্তি করে দখল করে রেখেছে মিলন মেম্বর। । সেখানে গড়ে তুলেছে নীল কুঠি পার্ক।যার মালিক মিলন মেম্বার। আর পার্ক চালাতে মিলন মেম্বর গড়ে তুলেছে একটি পেটোয়া বহিনী।ফলে সে ও তার বাহিনীর সদস্যদের লাগাতার হুমকির কারনে আমাদের বাপ-দাদাদের রেকর্ডকৃত জমি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা আমাদের জমিতে যেতে পারি না।

এছাড়া পার্কের ভিতরে রয়েছে বাপদাদার কবর।আমরা সেখানেও আমাদের যেতে দেয়া হয় না। বিনোদনের নাম ভাঙ্গিয়ে গড়ে তোলা এ পার্কে মিলন মেম্বর প্রকাশ্যে চালাচ্ছে রমরমা দেহ ব্যবসা।এলাকার স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ও বাইরে থেকে পতিতা ও মেয়ে ভাড়া করে নিয়ে রীতিমত গড়ে তুলেছে মিনি পতিতালয়। তারা ঘন্টা চুক্তিতে এই অবৈধ দেহ ব্যবসা করে থাকে।
ফলে এলাকার উঠতি বয়সের ছেলেরা এ পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।পরিবেশ হয়ে পড়েছে জঘন্য।এলকার মেয়ে সহ মহিলারা মিলন মেম্বর ও তার বাহিনীর সন্ত্রাসী বাহিনী হাতে শ্লীলতা হানীর ভয়ে স্কুল কলেজে ও বাইরে যেতে রীতিমত আতংকিত ও শংকিত হয়ে পড়েছে।

গ্রামবাসীরা আরো বলেন, আমাদের জমি জমা ফেরত ও উদ্ধারে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন মহলে দেনদরবার করতে করতে এখনএকেবারেই নিঃস্ব।
মিলন মেম্বর ও বাহিনীর ভয়ে আমাদের সহযোগিতায়য় এগিয়ে আসতে সাহস পায়নি।ফলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে।জীবনের মায়া ত্যাগ করে যখন আমরা গ্রামবাসী পৈত্রিক জমি ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ জমি দখলে নিয়ে বাঁশ দিয়ে বেড়া দিতে যায়। ঠিক তখনই ঐ মিলন মেম্বার ও পিপুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত বোমা হামলা চালায়। ফলে আমরা আতংকিত হয়ে যে যার মত জীবন নিয়ে কোনো রকম বেঁচে যায়। আহত হয় বেশ কজন।

এ ঘটনায় ঝিকরগাছা থানা ও শার্শা থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

এবিষয়ে অভিযুক্ত মালিক মিলন মেম্বর তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। উল্টো গ্রমবাসীর দিকে তোপ দাগেন। তিনি বলেন,বিষয়টি তাদের সাজানো নাটক।তাদের তেমন বেশী জমি নেই এ পার্কে।আর যাদের আছে তাদেরকে রীতিমত ভাড়া দেয়া হয়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন,ঘটনাস্হল পরিদর্শন করেছি।পার্কের ভিতরে জমির মালিকগনকে ডেকে কথা বলেছি। এবং বুঝেছি যে,পার্কে মির্জাপুর গ্রামবাসীর জমি রয়েছে। যা মিলন মেম্বর দখলে নিয়ে পার্ক গড়ে তুলেছে। উভয় পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD