শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

শার্শায় অজ্ঞান ব্যক্তির কাছে থেকে স্বর্ণের বার উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শরিফুল ইসলাম নামে এক পাচারকারীর কাছ থেকে ১পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বর্ণ পাচার আইনে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৫’শ ৭৫ গ্রাম।

আটক শরিফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত. আজিজুর রহমান মোল্ল্যার ছেলে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, সোমবার সকালে স্থানীয়রা নাভারণ বাজারের ফল পট্রির সামনে অজ্ঞান অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এসময় তাকে চিকিৎসা দিতে গেলে তার বামহাতে জড়ানো অবস্থায় একটি স্বর্ণেরবার দেখতে পেয়ে পুলিশে খবর দেই। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে স্বর্ণেরবারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরিফুল ইসলামকে কেউ চেতনা নাশক কিছু খাইয়েছে বলে মনে হচ্ছে।

শার্শা থানা সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার ৫’শ ৭৫গ্রাম ওজনের ১পিস স্বর্ণেরবার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামের ফোন পেয়ে আমরা স্বর্ণেরবারটি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD