শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শান্তিপূর্ণ ঈদ নিশ্চিত করতে আইজিপির নির্দেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্হিতি সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আইজিপি আজ রোববার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকল মেট্রোপলিটন ও রেঞ্জের পুলিশ কর্মকর্তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ভিডিও কনফারেন্সে মেট্রোপলিটন সদর দপ্তরসমূহে উপ পুলিশ কমিশনার ও তদুর্ধ্ব কর্মকর্তারা এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রেঞ্জাধীন জেলা পুলিশ সুপার ও তদুর্ধ্ব কর্মকর্তাগণ উপস্হিত  ছিলেন।

সাধারণ মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করার লক্ষ্যে মার্কেট ও শপিংমলে ভোররাত পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি মার্কেট কমিটি কর্তৃক নিজস্ব নিরাপত্তা ব্যবস্হা গড়ে তোলা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বৃহৎ মার্কেট ও শপিংমলে সিসিটিভি, হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং প্রয়োজনে আর্চওয়ে স্হাপনের পরামর্শ দেন।
আইজিপি সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ প্রদান করেন। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সিসিটিভি স্হাপন, ট্রাক, পিকআপ এবং পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহণ রোধ এবং সুনির্দিষ্ট তথ্য ব্যতীত মহাসড়কে যানবাহন না থামানোর নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি বলেন, টার্মিনাল হতে বাস ছাড়ার পূর্বে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করতে হবে। তিনি বাসের ছাদে যাত্রী পরিবহণ বন্ধের নির্দেশ দেন। রেলপথে নাশকতা রোধে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি।  তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর মারা রোধে কঠোর ব্যবস্হা নিতে হবে যেন কোনভাবে এ ধরণের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। নৌযানে অতিরিক্ত  যাত্রী পরিবহণ রোধ এবং নৌপথে অন্য কোন স্হান হতে নৌকা দিয়ে যাত্রী উঠনো বন্ধ করার নির্দেশ দেন তিনি।

আইজিপি জাতীয় ঈদগাহ, কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান ঈদগাহসহ বিভাগ ও জেলার কেন্দ্রীয় ঈদ জামাত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
ঈদের ছুটিতে আবাসিক এলাকা, ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি। তিনি দেশব্যাপী মাদক, জাল টাকা, অবৈধ অস্ত্র উদ্ধার, মানব পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন।
আইজিপি বলেন, জঙ্গি সংগঠনের কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারী বাড়াতে হবে। জঙ্গিরা যাতে ভাড়া বাসাকে আস্তানা হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য নিয়মিত ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে হবে।
আইজিপি বলেন, গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট যেমন- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিদেশী কূটনৈতিক মিশন ও স্হাপনা এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন আইজিপি।

যাকাত বিতরণকালে যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে সর্তকতার সাথে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্হা গ্রহণের জন্য সকল ইউনিটকে নির্দেশ দেন আইজিপি।
আইজিপি বলেন, দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্হিতি যে কোন সময়ের চেয়ে সন্তোষজনক। এ অবস্হান ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
ভিডিও কনফারেন্সকালে অতিরিক্ত আইজিপিগণ, সকল মেট্রোপলিটন ও রেঞ্জের কমিশনারগণ, ঢাকা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD