শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

লেবানন থেকে ৭৫ হাজার ডলার নিয়ে পালিয়েছে বাংলাদেশি ‘আমিন’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
প্রতারক ‘আমিন মিয়া’ ফাইল ছবি

লেবানন থেকে জসিম উদ্দীন সরকার: বিদেশের মাটিতে কলঙ্কের দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চিলিকুট গ্রামের সরল মিয়ার ছেলে লেবানন প্রবাসী ‘আমিন মিয়া’। সে লেবাননের রোমি এলাকা থেকে সাধারণ প্রবাসীদের কষ্টার্জিত সঞ্চিত ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ লাখ ৭৫ হাজার টাকা) আত্মসাৎ করে পালিয়াছে।

জানা যায়, দুর্ত ‘আমিন মিয়া’ রোমি এলাকায় ৮২ সদস্য বিশিষ্ট্য এক সমিতির অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত। গত ৫ সেপ্টেম্বর থেকে থাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয়দের কাছে জানা যায়, ‘আমিন মিয়া’অবৈধ পথে সিরিয়া দিয়ে গ্রীসের উদ্দেশ্যে লেবানন থেকে পালিয়ে গেছে। বর্তমানে সে তুরষ্কে রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে ‘আমিন’কে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন ওই সমিতির অন্য সদস্য ও সদস্যাগণ। সদস্যদের কয়েকজন রয়েছে যাদের কারো সঞ্চিত ডলার ১২ হাজার থেকে ১৪ হাজারের মধ্যে (বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখ ২০ হাজার থেকে ১১ লাখ ৯০ হাজার টাকা)। টাকা জমিয়ে দেশে একটা কিছু করবে এটাই ছিল লেবানন প্রবাসী ওই সমিতির বাংলাদেশি সদস্যদের। কিন্ত সেই স্বপ্ন তাদের ধুলোয় মিশে দিয়ে ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ লাখ ৭৫ হাজার টাকা) নিয়ে পালিয়ে গিয়েছে প্রতারক ‘আমিন’।

সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ৮২ সদস্য বিশিষ্ট সমিতির প্রত্যেকটি পরিবারকে নিঃশ্ব করে ফেলে গেছে ‘আমিন’।

প্রবাসী বাংলাদেশিরা জানান, ‘আমিন’ অনেক বছর যাবৎ লেবাননের রোমি এলাকায় বিশ্বস্ততার সঙ্গে একটি বাংলাদেশি দোকান চালাত। ভালো ব্যবহার আর ভালো মানুষের অভিনয় করে খুবই চতুর ‘আমিন’প্রবাসীদের কাছে একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। আর সেই সুযোগে ‘আমিন’নামের বিশ্বাসী মানুষটি অবিশ্বাসের জ্বলন্ত সাক্ষী হয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্ষ্টাজিত আয়ের ৬৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে অবৈধ পথে গ্রীস পালায়ন করেছে। এতে সর্বশান্ত হয়েছেন ৮২জন সদস্য। তাদের আশা এর বিচার কোন একদিন পাবেন। তারা চান লেবাননে আর কোন ‘আমিন’ যেন জন্ম না নেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD