শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

লেবানন আ’লীগের সম্মেলন: সভাপতি বাবুল মিয়া, সম্পাদক তপন ভৌমিক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

উৎসব মুখর ও অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩০ জন কাউন্সেলরের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবুল মিয়া ও ২৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক হয়েছেন তপন ভৌমিক। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব হোসেন সিনিয়র সহ-সভাপতি ও ইব্রাহীম খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সভাপতি প্রার্থী সুফিয়া আক্তার বেবী পেয়েছে ১১ভোট, সারাধণ সম্পাদক জামাল হোসেন পান্না পেয়েছেন ৬ ভোট।

রবিবার (২৩মে) বৈরুতে দাওরা সিআইটি কলেজের হলে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান আহবায়ক মুক্তিযোদ্ধা দুলামিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি বাবুল মুন্সী ও বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহবায়ক মাহবুব আলম।

সম্মেলন শেষে প্রধান আহবায়ক মুক্তিযোদ্ধা দুলামিয়াকে লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা দুলামিয়া। পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ফরিদ ভূইয়া ও মোস্তফা মন্ডল। সভাপতি প্রার্থী বাবুল মিয়ার এজেন্ট হিসেবে ছিলেন আতিকুর রহমান ও সুফিয়া আক্তার বেবীর এজেন্ট হিসেবে ছিলেন শেখ জামাল।

লেবাননে দীর্ঘ ২২ বছরের রাজনৈতিতে এই প্রথমবারের মত কাউন্সিলদের ভোটের মাধ্যমে সুষ্ট একটি নির্বাচন উপহার দিতে পেরে অত্যন্ত আনন্দিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা। তারা আশাবাদী নির্বাচিত নেতারা লেবাননে মাটিতে দলকে ঠেলে সাজিয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দিবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা হাত শক্তিশালী করার লক্ষ্য কাজ করবে।

লেবাননের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলন পর্যবেক্ষণ করেন। প্রবাসী বন্ধ মহলের উপদেষ্টা শরিফ আহমেদ ও কুরবান আলী নির্বাচন সম্পর্কে জানান, নির্বাচনী পরিবেশ ঠিকঠাক ছিল, ভোট গ্রহনের পদ্ধতিও ছিল স্বচ্ছ। সকল কাউন্সিরাদের উৎসব মূখর পরিবেশে ভোট দিতে দেখা গিয়েছে। লেবানন আওয়ামী লীগে সম্মেলনটি মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করে বলে মনে করেন সামাজিক সংগঠনের এই দুই নেতা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD