শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

লালণ স্মরণোৎসব বন্ধের প্রতিবাদে উদীচীর সমাবেশ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বইমেলা, বাউল আখাড়া, মাজার-দরগাসহ ভিন্নমতের নাগরিকদের উপর মব লেলিয়ে দিয়ে একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন উদীচী নেতৃবৃন্দ। তারা বলেছেন, এসব নৈরাজ্য পতিত স্বৈরাচার ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের ছককে পূর্ণতা দেবে। ফ্যাসিবাদী শক্তিকে পূণর্বাসনের ক্ষেত্র প্রস্তুত করবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ।

তারা বলেন, মানুষের কণ্ঠরোধ, ভিন্নমত দমন, ট্যাগ দিয়ে মানুষের উপর জুলুমকে বৈধতা দেয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের কৌশল ছিল। সেই একই কৌশল কাজে লাগাচ্ছে নব্য ফ্যাসিস্টরা। তারা মানুষের ঐক্য বিনষ্ট করছে।

ঢাকায় একুশে বইমেলায় সব্যসাচীর স্টলে হামলা, সাতক্ষীরা বইমেলায় উদীচীর স্টলে হামলা ও ব্যানারে আগুন, টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধ করে দেওয়া এবং সারাদেশে মব ভায়োলেন্সের মাধ্যমে নাগরিক স্বাধীনতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে উদীচী এ সমাবেশের আয়োজন করে।

উদীচীর সহসভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সহসভাপতি ইকরামুল কবির ইল্টু, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান, রহমান মুফিজ, সম্পাদক মন্ডলীর সদস্য আরিফ নূর, উদীচী মুন্সীগঞ্জর জেলার সভাপতি স ম কামাল, যুক্তরাষ্ট্র উদীচীর জর্জিয়া শাখার সভাপতি মোর্শেদুল হাকিম শুভ্র, শিল্পী সনাতন উল্লাস ও একরাম হোসেন। সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন,  গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের অন্যতম সমন্বয়ক কামাল হোসেন বাদল, প্রগতি লেখক সংঘের সংগঠক দীনবন্ধু দাস, শ্রমিকনেতা হযরত আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাবিবুল আলম বলেন, ৬৭-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭১, ৯০ এবং সর্বশেষ ২০২৪-এর জুলাই অভ্যুত্থানে মানুষের পক্ষে লড়াইয়ে থেকেছে উদীচী। উদীচী মানুষের শক্তি নিয়েই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করবে।

উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন,  দেশের বিভিন্ন জায়গায় মব তৈরি ও হামলার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের পরিসর ও উৎসব বন্ধ করার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা ও দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং তাদের রাজনৈতিক ছক পূর্ণতা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সরকারকে অবিলম্বে এসব নৈরাজ্য বন্ধ করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD