শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

লাগেজে অজ্ঞাত ব্যক্তির লাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

রাজধানীর সবুজবাগ এলাকায় লাগেজ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সবুজবাগ থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে মাদারটেক প্রজেক্টের মুখে তিন রাস্তার মোড়ে সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে লাগেজে ভরা লাশটি পাওয়া যায়। তার শরীর ওড়না ও টেপ দিয়ে প্যাঁচানো ছিল।

পুলিশের ধারণা, অজ্ঞাত স্থানে ওই ব্যক্তিকে হত্যা করে লাগেজে ভরে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD