শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

‘রৌমারীতে চৌকি আদালত স্থাপন করা হবে’

রৌমারী(কুড়িগ্রাম):
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও চর রাজিবপুর উপজেলাবাসী বিচার পেতে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে। এ অঞ্চল থেকে কুড়িগ্রাম জেলা সদরে আদালত পাড়ায় যেতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তিনি প্রতিশ্রুতি দেন, আইনী দুর্ভোগ ও দীর্ঘদিনের দু:খ কষ্ট ঘোচাতে চৌকী আদালত স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। এছাড়াও মুজিববর্ষের উপহার হিসেবে রৌমারীতে মৃতদেহের ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামুল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান’ শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষকে বিনামুল্যে আইনী সহায়তা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা কমিটি, রৌমারী ও রাজিবপুর উপজেলা কমিটি এবং ৯টি ইউনিয়ন কমিটির সদস্যদের প্রতি আহবান জানান।

কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমল ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশিকুল খবির, জেলা লিগ্যাল এইড অফিসার কুদরত-ই-খোদা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদমর্যাদায়) মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু, পাবলিক প্রসিকিউটর এড. আব্রাহাম লিংকন, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD