শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

রৌমারীতে গলা কাটা যুবকের লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:রৌমারীতে গলা কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে গলা কাঠা,পুরুষাঙ্গ কাটা, মাথা এবং পেটে ছুরিকাঘাতের চিহ্নসহ ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ঐ যুবকের নাম বাবু মিয়া (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গেলে ঐ যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবক রৌমারী ইউনিয়নের রতনপুর গ্রামের সৈয়দ জামালের পুত্র বলে জানা গেছে। তার নিজ বাড়ি থেকে প্রায় ৫শ গজ দুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ পড়ে ছিল বলে স্থানীয়রা জানায়। তবে কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহত ঐ যুবকের গলা এবং পুরুষাঙ্গ কাটা ছিল। পাশাপাশি পেটে ও মাথায় ছুরকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD